1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

সারাদেশে গুলি ও হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ৬ জন নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন। উক্ত আন্দোলনে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারী এবং ছাত্রলীগের মধ্যে। গতকাল ঘোষণা করা হয়েছে আজ বিকেল তিনটায় পুনরায় সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হবে।

এদিকে আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির। তারা ঘোষণা করেন যে চলমান কোটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্ম হয়ে সারাদেশে মাঠে থাকবে ছাত্রদল। এরপরে ঢাকার নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলের আয়োজন করে। উক্ত বিক্ষোভ মিছিল থেকে গতকালকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নয়া পল্টন থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি নয়া পল্টনে এসে শেষ হয়।

এদিকে দুপুর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জড় হতে থাকে। সাইন্সল্যাব, নিউমার্কেট, ঢাকা কলেজ, মতিঝিল, যাত্রাবাড়ী, মিরপুর সহ বিভিন্ন এলাকায় দুপুর থেকেই আন্দোলন কারীরা অবস্থান নিতে থাকে। এতে পুরো শহরে যানজট শুরু হয়ে যায়। এ সময় এ সমস্ত এলাকায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এরপর বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুরো ঢাকা শহরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কমার্স কলেজের এক আন্দোলনকারীসহ ২ জন ছাত্রলীগের হামলায় নিহত হয়েছে ।

এদিকে রংপুরে আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের। এ সংঘর্ষে আন্দোলনের সমন্বয়কারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হয়েছে।

চট্টগ্রামের নিউমার্কেট, ষোলশহর, টাইগার পাস এলাকাতে ও সংঘর্ষ হয়েছে। ষোলশহর এলাকায় ছাত্রলীগ এবং আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাকলিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম সহ তিনজন গুলি বিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

আন্দোলনে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ শতাদিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে । এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কমিটি থেকে সর্বমোট ১২৪ জন ছাত্রলীগ নেতা পদত্যাগ করেছেন ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম,রংপুর ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে । ঢাকা বিশ্ববিদ্যলয়ের রাজু ভাস্কর্যর পাদদেশে ছাত্রলীগের নেতা কর্মীরা অবস্থান করছে । শহীদ মিনার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা অবস্থান করছে । তাদের মধ্যখানে ভিসি চত্বরে পুলিশ ও বিজিবি অবস্থান করছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com