1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

সারাদেশে কমপ্লিট শাটডাউন পালন করতে গিয়ে নিহত ১০ আহত ২ শতাধিক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩০৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ঘোষণা দেয় যে, আজ বৃহস্পতিবার সারাদিন সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এরজেরে সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। সারাদেশে পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২ শতাধিক। উত্তরায় পুলিশের সাথে সংঘর্ষে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির তিনজন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি র একজন ছাত্র নিহত হয়েছে। সাভারে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে এমআইএসটি র একজন ছাত্র নিহত হয়েছে। নিউ মারকেট এলাকায় সংঘাতে কমার্স কলেজের একজন ছাত্র নিহত হয়েছে। নরসিংদী তে পুলিশের সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মাদারীপুরে সংঘর্ষে পানিতে পড়ে একজন নিহত হয়ে যায়। ঢাকা রামপুরা এলাকায় একজন নিহত হয়েছে।

গতকালের ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় ছাত্ররা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ছাত্রদের সাথে পুলিশ , র‍্যাব এবং বিজিবির দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। বিকেল চারটার দিকে বহদ্দারহাট এলাকায় পুনরায় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় আবার চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৭ টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

বিকেল চারটার দিকে। ফেনীর বড় মসজিদ এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ বাদে। এ সময় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজে ছাত্রছাত্রীদের সাথে পুলিশে ও র‍্যাবের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। যশোরে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষের খাওয়া পাওয়া গেছে। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করলে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাদে।

এছাড়া সিলেট , সুনামগঞ্জ,নেত্রকোনা, বগুড়া, রংপুর, রাজশাহী, নাটোর, লালমনিরাট, পঞ্চগড সহ বিভিন্ন স্থানে সংঘাতের খবর পাওয়া যায়।

রাজধানী ঢাকাতে সবচাইতে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে রায়েরবাগ, শনির আখড়া, যাত্রাবাড়ী, সাইন্সল্যাব, মিরপুর, উত্তরা, বাড্ডা, রামপুরা, ধানমন্ডি ও মতিঝিল এলাকায় । দিনভর এসব স্থানে পুলিশ, র্যাব ও বিজিবির সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানী নিউমার্কেট মোড়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com