1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের বিষয় এ গভীর উদ্বেগ জানিয়েছে এমন্যাস্টি ইন্টারন্যাশনাল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ২০৯ বার ভিউ

বিশেষ সংবাদ :

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি বাংলাদেশে যে ধরনের সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। গত মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে সেই চিঠি প্রকাশ করা হয়।

প্রায় তিন পাতার চিঠির শুরুতেই তিনি সহিংসতা বন্ধ, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আন্দোলনের সময় ২০০ জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ক্যালামার্ড লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত ২৮ জুলাই সংবাদ সম্মেলনে ১৪৭ জনের নিহত হওয়ার কথা বললেও প্রথম আলো’র মতো একটি বেসরকারি সূত্র থেকে জানা যাচ্ছে যে সহিংসতায় কমপক্ষে ২১১ জন নিহত হয়েছেন।

তিনি আরও লিখেছেন যে, সংস্থাটি গত ১০ দিনের ঘটনাকে পর্যালোচনা করেছে এবং তারা বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেছেন; যাতে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনীর মতো বাহিনী মোতায়েন করে বেআইনিভাবে বলপ্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ১৯ জুলাই পুলিশদের প্রতি সেই ‘দেখামাত্র গুলি’ করার নির্দেশনা এবং এখনো সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন ক্যালামার্ড।

বাংলাদেশে চলমান ‘অনির্দিষ্টকালের জন্য কারফিউ’ অবিলম্বে প্রত্যাহার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণভাবে চালু, গণগ্রেফতার বন্ধ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতা প্রদর্শনের ক্ষেত্রে সংযম ধারণসহ নানা বিষয়ে অনুরোধ করেন তিনি।

তথ্য সূত্র – ইনকিলাব

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com