1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার ভিউ

বিশেষ সংবাদ:

ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা ও আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিচারের দাবিতে টানা তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে অবস্থান নিয়েছে দলটি।

এর আগে, ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান এবং সাম্প্রতিক আন্দোলনে হতাহতদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল।

এদিকে কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে যুব, স্বেচ্ছাসেবক, কৃষক, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য পাড়া-মহল্লায় অবস্থান নেবে নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আজ সারাদেশে প্রত্যেক জেলা, উপজেলায় এবং ঢাকায় ওয়ার্ডগুলোয় অবস্থান কর্মসূচি চলবে। বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

হত্যার তদন্তে শিগগিরই দেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দলহত্যার তদন্তে শিগগিরই দেশে আসছে জাতিসংঘ প্রতিনিধি দল
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। ঢাকা মহানগরের প্রতি ওয়ার্ডে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আমরা শান্তিপূর্ণ মিছিল করব। প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে অবস্থান নেবে নেতাকর্মীরা। যাতে আওয়ামী সন্ত্রাসী আবারও মাথাচাড়া দিতে না পারে। বাংলাদেশে স্বৈরশাসকের কোনো স্থান নেই।

তথ্যসূত্র-একাত্তর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com