1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

  • আপডেটের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার ভিউ

বিশেষ সংবাদ:

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে পুলিশের একদল সদস্য আটক করে নিয়ে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (আগস্ট) রাত সাড়ে ১০টায় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেন নি তারা।

অঞ্জলি সেন আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি৷

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ডিবির কিছুসংখ্যক সদস্য এসে রমেশ সেনকে ঠাকুরগাঁও নিয়ে গেছেন। ডিবির দলের সঙ্গে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছিলেন।

তবে ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, তাদের কোনো টিম সেখানে যায়নি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, ‘রাত ১০টা ৩০ মিনিটে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাই, ঢাকা থেকে পুলিশের একটি দল এসেছে এবং তারা রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়েছেন।’

এ বিষয়ে আরও জানতে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) উত্তম প্রসাদ পাঠকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

তথ্যসূত্র- ইত্তেফাক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com