1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ঢাকা কলেজের হল থেকে দেশীয় অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেটের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার ভিউ

বিশেষ সংবাদ:

রাজধানীর ঢাকা কলেজের সাতটি হল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, স্ট্র্যাপ, হেলমেট, মদ, গাজা ও ইয়াবা উদ্ধার করা করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে কলেজের উত্তর ও আন্তর্জাতিক ছাত্রাবাসে অভিযানের পূর্বে অস্ত্র, চাকরির তদবির পত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগস্ট) শিক্ষক,শিক্ষার্থী এবং সাংবাদিকদের উপস্থিতিতে এ হল উদ্ধার অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশের ৩টি পুলিশের হেলমেট পাওয়া যায়।

অভিযানে ১৫০ টি চাপাতি, ৭০ টি রাম দা, হকিস্টিক ৯৫ টি , ১২৫ টি হেলমেট, ৪৫টি বিভিন্ন আকারের ছুরি, ৪৫টি মদের বোতল, ০৮ টি গাজার বোতল, ১৫ টি ইয়াবা এবং সেবন স্টিক পাওয়া যায়। এছাড়াও চাকরির তদবির পত্র, জমির দলিল, বিভিন্ন মামলার নথি পাওয়া যায় হলগুলোর বিভিন্ন কক্ষ থেকে।

বিপু পরিমাণ অস্ত্রের বিষয়ে দক্ষিণ ছাত্রাবাসের হল প্রভোস্ট আনোয়ারুল ইসলাম বলেন, বিগত দিনে স্বৈরশাসনের আমলে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যে অবস্থা ঢাকা কলেজ এর বাহিরে নয়। এখানে আমরা বার বার অধ্যক্ষকে বলেছি কিন্তু তিনি কথায় গুরুত্ব দেয় নি। কখনও কোন অভিযানের ব্যবস্থা করেনি। অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং যে-সব শিক্ষক ছাত্রজীবনে ছাত্রলীগ করে এসেছে পরে তারা দুর্নীতির মাধ্যমে বিসিএস শিক্ষক হয়েছে এবং যাদের আত্মীয় স্বজন মন্ত্রী, এমপি ছিল তাদের ছত্রছায়ায় তারা এগুলো করেছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক তাওহীদুল ইসলাম বলেন, তালা লাগানো রুমগুলো আমরা তালা ভেঙ্গে প্রতিটি রুমে ঢুকে দেখি রুম গুলো এলোমেলো মনে হয় কিছু হলে আগে থেকে অস্ত্রগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা বিভিন্ন হলে অভিযান চালিয়ে ছুরি, চাপাতি, মদের বোতল, হেলমেট, কনডম, মাদক দ্রব্য উদ্ধার করেছি।

উল্লেখ্য, ছাত্রলীগের দখলে থাকা রুম থেকে উদ্ধারকৃত অস্ত্র, হেলমেট, মাদকদ্রব্য সমূহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

তথ্যসূত্র- The Daily Campus

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com