1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

নাটোরে শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে আরও এক হত্যা মামলা

  • আপডেটের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮২ বার ভিউ

বিশেষ সংবাদ:

নাটোরে স্কুলছাত্র ইয়াছিনকে তুলে নিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে নাটোর সদর থানায় বিএনপির সঙ্গে উপস্থিত হয়ে ইয়াসিনের পিতা ফজরের আলী এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকালে শহরের মাদরাসা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আন্দোলন করে। আন্দোলন চলাকালে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ২নং অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল ছাত্র ইয়াসিন ইসলামকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে।

পরে গত ৫ আগস্ট বিকেলে বাদীর ছেলে ইয়াসিনকে ঘরে আটক করে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ৬ আগস্ট সকালে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি থেকে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয় বলে জানায় নিহতের পিতা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলাটি নথিভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র-আরটিভি নিউজ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com