1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রতীক পেল নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদ

  • আপডেটের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার ভিউ

বিশেষ সংবাদ :
নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো নুরুল হক নুরুর গণঅধিকার পরিষদ। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দলটির কেন্দ্রীয় কাযালয়ের ঠিকানা উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী “গণঅধিকার পরিষদ-জিওপি”কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।

সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এর দলটির জন্য “ট্রাক” প্রতীক সংরক্ষণ করা হয়েছে। নিবন্ধন নম্বর ৫১।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উদ্যোগে গঠিত হয় গণঅধিকার পরিষদ। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দলটি আবেদন করলেও নিবন্ধন পায়নি। অবশেষ গত সপ্তাহে নির্বাচন কমিশনে দলটিকে সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার বিষয়ে আল্টিমেটাম দেওয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করলো ইসি।

২৮ আগস্ট ইসির কাছে দেওয়া চিঠিতে গণঅধিকার পরিষদ বলেছে, সব শর্ত পূরণ সত্ত্বেও গণঅধিকার পরিষদকে অন্যায্যভাবে নিবন্ধন দেওয়া হয়নি। কার্যকর রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পরিষদকে (জিওপি) আগামী সাত দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার জোর দাবি জানানো হচ্ছে।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হলে নবম সংসদের আগে ৩৯টি দল নিবন্ধন পায়। গণঅধিকার পরিষদের নিবন্ধন নম্বর ৫১ হলেও এর আগে শর্ত পূরণে ব্যর্থ এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়।

সবশেষ গত ২১ আগস্ট এবি পার্টিকে নিবন্ধন দেয় ইসি। এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৬ এ উন্নীত হলো।

তথ্য সূত্র – ইত্তেফাক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com