1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বিক্ষোভের ঘটনায় অভিযুক্ত ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গত জুলাই মাসে বিক্ষোভ করার ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫৭ বাংলাদেশির সবাইকে ক্ষমা করার আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

অভিযুক্ত ব্যক্তিদের কারাদণ্ড প্রত্যাহার ও তাঁদের দেশে ফেরত না পাঠানোর বিষয়টি এ আদেশের আওতায় পড়বে।

প্রেসিডেন্টের আদেশ প্রতিপালনে আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি এরই মধ্যে ওই বাংলাদেশিদের কারাদণ্ড কার্যকর করা এবং তাঁদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতে বসবাসরত সব নাগরিককে সে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। রাষ্ট্র ও এর আইনি কাঠামোর আওতায় মানুষের মতামত প্রকাশের অধিকারের সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

গত জুলাইতে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এ ঘটনায় সে দেশের ফেডারেল আদালত তাঁদের অভিযুক্ত করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মানুষের মতামত প্রকাশের বৈধ পন্থা সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। এই পন্থায় মানুষের ওই অধিকার যাতে দেশ ও জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর না হয়, সেটি নিশ্চিত করা হয়েছ।

এদিকে প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে ৫৭ বাংলাদেশির সবাইকে আমিরাত প্রেসিডেন্টের ক্ষমা করে দেওয়ার বিষয়টি জানান।

এর আগে মুহাম্মদ ইউনূস ওই বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে গত জুলাইতে বিক্ষোভ করায় ৫৭ জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তাঁদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com