1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদীসহ গ্রেপ্তার ৫

  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ বার ভিউ

বিশেষ সংবাদ :

ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক স্বৈরাচার হাসিনা সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানী ঢাকার আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি মেহেদী হাসান চৌধুরী। তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন।

আটক ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জের সৌমিত্র সরকার গাজীপুরের রিয়াজ আহমেদ আইনালও রয়েছেন। অপর দুজনের নাম এখনও প্রকাশ করেনি পুলিশ। তাদের মধ্যে প্রাইভেটকারের চালকও রয়েছেন।

পুলিশ জানায়, স্থলপথে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য পাচার চক্রের স্থানীয় এজেন্ট আকরামের সঙ্গে যোগাযোগ করেন গাজীপুরের রিয়াজ মাহমুদ আয়নাল। তারা একটি প্রাইভেটকার ভাড়া করেন এবং মহেশপুর সীমান্তে যাওয়ার জন্য ঝিনাইদদের উদ্দেশে রওনা করেন। এ খবর জানাজানি হওয়ার পর বেলা দেড়টার দিকে ঝিনাইদহ পুলিশের পক্ষ থেকে জেলা শহরের প্রধান বাসস্ট্যান্ডে তল্লাশি শুরু করা হয়।

একপর্যায়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মশিউর রহমানসহ পুলিশ সদস্যরা প্রাইভেটকারটি শনাক্ত করেন এবং তাদের থানায় নিয়ে আসা হয়।

দীর্ঘ কয়েক ঘণ্টা এ খবর গোপন রাখা হয়। পরে যাচাই-বাছাই করে ঝিনাইদহ পুলিশ রাত ৯টার দিকে নিশ্চিত হন আটক ব্যক্তিদের মধ্যে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী রয়েছেন এবং তিনি ঢাকার আদাবর থানায় করা একটি হত্যা মামলার অন্যতম আসামি।

এই মুহূর্তে আটক অতিরিক্ত সাবেক অ্যাটর্নি জেনারেলসহ সবাইকেই ঝিনাইদহ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তথ্য সূত্র : এন টিভি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com