1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ায় কারাখানায় ট্যাংক বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বগুড়ার শেরপুরে মজুমদার লিমিটেডের রাইস ব্রান ওয়েল মিলে তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো কয়েকজন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

ওই চার শ্রমিক হলেন মো: ইমরান, মোহাম্মদ সাঈদ, মো: রুবেল, মো: মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

জানা গেছে, কারখানার তেলের লাইন মেরামত করছিল শ্রমিকরা। ওয়েল্ডিংয়ের সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকের ভেতরে প্রবেশ করলে তাতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বগুড়া শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com