1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার তারেক রহমান পিরোজপুর জেলার সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

কেএনএফ’র তৈরি করা ৭টি বাঙ্কার ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী

  • আপডেটের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৮২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ’র) তৈরি করা ৭টি বাঙ্কার ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার সকালে রোয়াংছড়ি সদর থেকে ৩ কিলোমিটার দূরে বালু পাহাড় নামক স্থানে অভিযান চালিয়ে এসব ধ্বংস করে সেনাবাহিনী। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোয়াংছড়ি সদর থেকে ৩ কিলোমিটার দূরে বালু পাহাড় খ্যাত পাহাড়ের ওপরে ছিল ৭টি পরিত্যক্ত বাঙ্কার। যেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তাদের রাতযাপনের কম্বল এবং গুলির কার্তুজ। ধারণা করা হচ্ছে, রোয়াংছড়ি-রুমা আসা-যাওয়ার রাস্তা হতে উঁচু হওয়ার কারণে প্রতিপক্ষের ওপর যে কোনো ধরনের হামলা চালানোর সুবিধার্থে এই বাঙ্কার কেএনএফ তৈরি করেছিল।

বাঙ্কার শনাক্তের পর বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের ঢালু বেয়ে পালিয়ে যায়। সেখানে বুধবার রাতেও কেএনএফ সদস্যরা সশস্ত্র অবস্থান করছিল এবং বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা করছিল বলে জানা গেছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী জানান, রোয়াংছড়ি বালু পাহাড় এলাকায় সেনাবাহিনীর সশস্ত্র সন্ত্রাসীদের তৈরি বাঙ্কারের খোঁজ পেয়েছে। কিছু গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com