1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

আন্তর্জাতিক গনতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিভাগীয় শহরে সমাবেশ করেছে বি এন পি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ ডেকেছে বিএনপি।

জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক সেলিম রেজার কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশ উপলক্ষে দুপুরে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন।

রোদ উপেক্ষা করে এখনো মিছিল নিয়ে নয়াপল্টনে আসছেন নেতা-কর্মীরা।

নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে, হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সমাবেশস্থলে অবস্থান করছেন।

সমাবেশ মঞ্চে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাদের বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’-সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করতে দেখা গেছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর বক্তব্য দেখানোর জন্য মঞ্চ ও নাইটিঙ্গেল মোড়ে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে।

সমাবেশে সভাপতি করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

১৫ সেপ্টেম্বর এই সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারিখ পরিবর্তন করা হয়।

রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের কাজির দেউরি মোড়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চট্টগ্রামে এর তিনটি ইউনিটের নেতা কর্মীদের পাশাপাশি ফেনী,কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি,খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষীপুর,চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্তরের নেতা ও কর্মী রা যোগদান করে।

একই সময়ে খুলনা,বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com