1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ জন আটক

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ফেনী সদর উপজেলার কাজীরবাগ ও দাগনভূঞা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি শটগান ব্যারেল ও শটগানের সরঞ্জামাদি, ৩৭টি শটগান অ্যামো, একটি এয়ারগান ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

তারা হলেন- ফেনী সদর উপজেলার কাজীরবাগ এলাকার জিয়াউদ্দিন ডালিম, জীবন কৃষ্ণ দে, ইয়াসিন হাসান ও দাগনভূঞার এনায়েতপুর এলাকার মেহেরাজ।

জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সকালের দিকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকা থেকে জিয়াউদ্দিন ডালিম ও তার সহযোগী জীবন কৃষ্ণকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে শহরের একাডেমি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন হাসান নামের এক যুবককে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। একইসময়ে পৃথক অভিযানে দাগনভূঞা উপজেলার এনায়েতপুর এলাকা থেকে আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি মেহেরাজকে গ্রেফতার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, যৌথবাহিনীর অভিযানে তিন জনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে নিয়মিত মামলা ও দুই জনকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মেহেরাজকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com