1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। চট্টগ্রাম থেকে আটক করে তাকে ঢাকা নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মশিউরকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া নিশ্চিত করেছেন। তিনি জানান, মশিউরের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে। কোনটাতে গ্রেপ্তার দেখানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

ডিবি সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনসংশ্লিষ্ট একাধিক মামলায় মশিউরকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদনও করবে ডিবি।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com