1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

লেবাননে ইসরাইলের ৪০০ হামলা, পালটা হামলা হিজবুল্লাহর

  • আপডেটের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৪০০ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। শনিবার এমন দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। অপরদিকে ইসরাইলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

রোববার (২২ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ শুরুর পর ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা।

এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবিলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে।

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার ১৫০টি রকেট দিয়ে ইসরাইলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলায় প্রাথমিকভাবে কেউ হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শনিবার এক বিবৃতিতে নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানায়। সাম্প্রতিক সময়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করায় এমন সতর্কতা অবলম্বন করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং লেবাননজুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com