1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রথমবারের মতো মোসাদ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেটের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ইসরায়েলের এক সময়কার রাজধানী তেল আবিবে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হেডকোয়ার্টার্স লক্ষ্য করে হামলা চালিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আজ বুধবার সকালে হিজবুল্লাহ জানায়, তারা কাদের-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মোসাদ হেডকোয়ার্টার্স লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ আজ বুধবার সকালে ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা তেল আবিবের শহরতলিতে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি কাদের-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ বলেছে, এই অপারেশনটি ছিল গাজা উপত্যকায় আমাদের অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের বীরত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের প্রতিরক্ষার জন্য।

মোসাদের হেডকোয়ার্টার্স লক্ষ্য করে হিজবুল্লাহর এই হামলা নজিরবিহীন। কারণ এই প্রথমবার লেবাননভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের শহরতলিতে অবস্থিত কোনো লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছে। এর আগে, হিজবুল্লাহ ঘোষণা দিয়েছিল ‘হামলার বদলে হামলা’ করা হবে এবং ‘বৈরুতে হামলা জবাব তেল আবিবে দেওয়া হবে’। এই হামলা মূলত তারই ইঙ্গিত।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ জানিয়েছে—তারা ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি ঠেকিয়ে দিয়েছে। আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এক ঘণ্টা পর আইডিএফ জানায়, তারা দক্ষিণ লেবাননের নাফাখিয়াহতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে ব্যবহৃত হিজবুল্লাহ লঞ্চারে আঘাত করেছে।

অপর দিকে, লেবাননকে আরেক গাজায় পরিণত হওয়ার সুযোগ না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।

গত সোমবার থেকে লেবাননে নির্বিচার বিমান হামলা চালিয়ে নারী, শিশুসহ অন্তত ৫৬৯ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৮৩৫ জন। প্রায় দুই দশকের মধ্যে দেশটিতে এটিই এত কম সময়ের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। সিএনএনের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট বলেন, লেবাননের হিজবুল্লাহর পক্ষে একা এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘হিজবুল্লাহ এমন একটি দেশের বিরুদ্ধে একা দাঁড়াতে পারবে না, যার রক্ষাকবচ হচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।’ উদ্ভূত পরিস্থিতিতে সংযমের আহ্বান জানাতে ইরান হিজবুল্লাহর সঙ্গে তার প্রভাব ব্যবহার করবে কি? এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘লেবাননকে আরেকটি গাজায় পরিণত হওয়ার সুযোগ করে না দেওয়ার’ আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।

নিউইয়র্কে গত সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইডলাইনে ন্যামভুক্ত দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে কথা বলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। তিনি বলেন, ‘ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযজ্ঞ চালাচ্ছে, তার বিরুদ্ধে বিশ্ববাসীর চুপ থাকা উচিত নয়; বরং দখলদার এ শক্তির বিরুদ্ধে চূড়ান্ত ও ত্বরিত ব্যবস্থা নেওয়া জরুরি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com