1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ইসরাইলের রাজধানী তেলআবিবে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আটজন

  • আপডেটের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইসরাইলের রাজধানী তেলআবিবে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন আটজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন, পাশাপাশি একটি কুকুরও আহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনায় হতাহতের তথ্য দিয়েছে দেশটির মাগেন ডেভিড আদম (এমডিএ) জরুরি সেবা।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুজন হামলাকারীকে নিরস্ত্র করা হয়েছে। তবে, তারা আশঙ্কা করছে এখনও একজন সন্ত্রাসী ওই এলাকায় রয়েছে।

ইসরাইলের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলে আহত অন্তত সাতজনকে চিকিৎসা দিয়েছেন।

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জাফ্ফায় একটি রেলস্টেশনের কাছে এ হামলা হয়েছে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন সেলা ইউনিটের প্রধান হানান পেরেটজ। তিনি বলেন, ‘তারা বন্দুকধারীকে শনাক্ত করেছে এবং তাকে লক্ষ্য করে গুলি করেছে। মনে হচ্ছে গুলি চালানোর সময় সন্ত্রাসীদের অস্ত্রে ত্রুটি ছিল।’

ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং পুলিশ কমিশনার কোবি শাবতাই ও তেলআবিব জেলা কমান্ডার হাইম সারগ্রোফ।

সারগ্রোফের মতে ‘এটি একটি কঠিন ঘটনা। সন্ধ্যা ৭টার দিকে, আমরা একটি রিপোর্ট পেয়েছি যে দুটি সন্ত্রাসী লাইট রেলে উঠেছিল এবং গুলি চালায়। তারা চারজনকে আহত করে, তারপর ট্রেন থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় বেসামরিক লোকদের উপর গুলি চালাতে থাকে। লাইট রেলের নিরাপত্তারক্ষী, দুইজন অফিসার। মিউনিসিপ্যাল সেলা ইউনিট, এবং পুলিশ অফিসাররা সন্ত্রাসীদের উপর গুলি চালিয়ে তাদের নিরস্ত্র করেছে এবং আমরা আরও চেক করছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com