1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

বড় দেশ গুলো টাকা দেয় না, অথচ বড় বড় কথা বলে: পরিবেশ উপদেষ্টা

  • আপডেটের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে উজান ও ভাটির দেশকে একসঙ্গে এসে কাজ করতে হবে। উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। অথচ তারা বড় বড় কথা বলে।

আজ রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেছেন, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং সতর্ক না করে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হয়েছে। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও ঝুঁকি বাড়বে।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো জাতীয় পর্যায়ে দেখতে হবে। ন্যাশনাল অ্যাডাপটেশনের পরিকল্পনাগুলো সরকারি অর্থায়নে মোকাবিলার সময় তা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে। এ সময় বাজারে খাদ্যের ঘাটতি পূরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে সুইডেনের পক্ষে দূতাবাসের উন্নয়ন সহযোগিতা প্রধান মারিয়া স্ট্রিডসম্যান বলেন, অতিরিক্ত গরমের কারণে এবছর স্কুল বন্ধ ছিল। গরমে শিশুদের অনেক কষ্ট হয়েছে। জলবায়ু পরিবর্তন দিন দিন বড় ইস্যু হচ্ছে। অনেক দেশে এটির প্রভাব ভয়াবহ। বাংলাদেশও এর ভুক্তভোগী। এ বিষয়ে কপ-২৯ সম্মেলনে বাংলাদেশের ভয়েস রেস করা উচিত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com