1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

স্বল্প বিরতির পর ফের বিমান চলাচল শুরু ইরানে

  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, ‘অপারেশনাল সীমাবদ্ধতার’ কারণে সাময়িক বিরতির পর রবিবার রাতেই দেশটিতে চলাচলকারী সব ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (সিএও)।

সিএও’র মুখপাত্র জাফর ইয়াজারলুকে উদ্ধৃত করে মেহর বলেন, স্থানীয় সময় রাত ১১টা থেকে (১৯৩০ জিএমটি) থেকে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে রবিবার ইয়াজারলু জানিয়েছিলেন, স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত দেশটির সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে সোমবার ‘অপারেশনাল সীমাবদ্ধতার’ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এই ফ্লাইট বাতিলের ঘোষণা আসে; যা নিরাপত্তাজনিত উদ্বেগের সৃষ্টি করে এবং এ কারণেই এর আগে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল।

হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান ‘বড় ভুল’ করেছে এবং এর জন্য ‘মূল্য দিতে হবে’।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com