1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ইসলামী ব্যাংকের ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ, লেনদেনযোগ্য ১৮.৪০ কোটি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের মোট ১৩১.৮৯ কোটি শেয়ার জব্দ বা ‘লকড-ইন’ করা হয়েছে, যা ব্যাংকটির মোট শেয়ারের ৮১.৯২ শতাংশ।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকটির লেনদেন যোগ্য শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮.৪০ কোটিতে, যা ব্যাংকের মোট শেয়ারের ১১.৪৩ শতাংশ।

সেপ্টেম্বর মাসের শেয়ারধারণ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক। প্রতিবেদনটি ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ২৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের দেওয়া এক চিঠির পরিপ্রেক্ষিতে এস আলমের মালিকানায় থাকা ব্যাংকটির শেয়ার জব্দ করেছে বিএসইসি।

বিএসইসি’র দেওয়া আদেশে জানানো হয়েছে, এস আলম-সহ ২৬ ব্যাক্তি এবং গ্রুপের ৫৬টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ব্যাংকটির শেয়ার দর ছিল ৫৬.৮০ টাকা। এই দরে এস আলমের কাছে থাকা মোট শেয়ারের মূল্য দাঁড়ায় ৭ হাজার ৪৯১ কোটি টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com