1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৩ দফা দাবি জানালেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা

  • আপডেটের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
৩ দফা দাবি জানালেন সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা
তিন দফা দাবি জানিয়েছেন বিগত সরকারের আমলে সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। আজ (বুধবার) প্রেসক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যদের পক্ষে তাদের প্রধান সমন্বয়ক নাইমুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, বিগত সরকার স্বৈরশাসন ব্যবস্থা কায়েম রাখতে সামরিক বাহিনীর কতিপয় ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে সামরিক বাহিনীতে নিজ ক্ষমতার অপব্যবহার ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে অনাকাঙ্ক্ষিতভাবে শত শত সামরিক বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করেছে, বঞ্চিত করেছে প্রাপ্য পেনশন থেকে, এমনকি জোর পূর্বক ইউনিট কোয়ার্টার গার্ড ও তথাকথিত আয়না ঘরে বন্দী করে অমানবিক নির্যাতন করেছে।

তিনি বলেন,সেনাবাহিনীতে এখনো ব্রিটিশ সামরিক আইন বলবৎ রয়েছে,যা যুক্তিহীন। এই আইনের ধারায় নানা সময়ে সেনাসদস্যদের চাকরিচ্যুত করা হয়। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানসহ বিভিন্ন খাত সংস্কারে উদ্যোগ নিয়েছে, সেখানে সেনাবাহিনীর এই ব্রিটিশ সামরিক আইনও সংস্কার করা উচিত।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর একটা নিয়ম হচ্ছে যে স্ত্রী কর্তৃক কোনো অভিযোগ পাওয়া গেলে তা যথাযথ তদন্ত না করেই সে সেনাসদস্যকে চাকরি হারাতে হয়। এমনকি স্ত্রী যদি পরে সে অভিযোগ তুলে নিতে চায়, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা ভয়ভীতি প্রদর্শন করে অভিযোগ অব্যাহত রেখে চাকরিচ্যুত করে।
একজন সামরিক বাহিনীর সদস্যকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে স্বৈরশাসন ব্যবস্থা কায়েম করে আসছেন কতিপয় সামরিক কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে তারা যে ৩ দফা দাবি তুলে ধরেন তা হলো—
• চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে।

• যদি সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সদস্যদের সরকারি সকল সুযোগ-সুবিধাসহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে।

• যে আইন কাঠামো ও এক তরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র সেনাসদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com