1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ইলিশ কিনতে বাজারে উপচে পড়া ভিড়, ক্রেতা দেখেই বাড়ছে দাম

  • আপডেটের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নিরাপদ প্রজনন ও মা ইলিশ রক্ষার লক্ষ্যে নদী ও সাগরে আগামী ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ থেকে। এ কারণে বাগেরহাটের মৎস্য অবতরণকেন্দ্র ও মাছবাজারে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

তবে ক্রেতারা বলছেন, ‘ইলিশের দাম আগের তুলনায় অনেক বেশি। প্রতিকেজি ইলিশ ৪৫০ থেকে ২২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিকালের তুলনায় রাতে ক্রেতা বেশি দেখে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন।’

শনিবার (১২ অক্টোবর) রাত ১১ টায় দক্ষিণ অঞ্চলের বৃহত্তম বাগেরহাট কে বি বাজারের মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে দেখা যায় হাজার হাজার মানুষ এসেছেন ইলিশ কেনার জন্য। একই সঙ্গে অনেক ট্রলার সাগর থেকে উঠে এসেছে। এ ছাড়া পিকআপভ্যানে করে বরিশালসহ বিভিন্ন স্থান থেকে ইলিশ এনে এই অবতরণকেন্দ্রে নামানো হচ্ছে।

মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, মজুত ও বিপণন বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করবে জেলা-উপজেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশ ও টাস্কফোর্স।

জেলেরা বলেন, ‘বাংলাদেশে নদী ও সাগরে ইলিশ ধরা বন্ধ থাকলেও ভারতে এই নিষেধাজ্ঞা নেই। এ কারণে ভারতীয় জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়।’ বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, ‘এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় আশানুরূপ ইলিশ পাওয়া যায়নি। আশা করছি, নিষেধাজ্ঞার এ সময়টাতে পর্যাপ্ত পরিমাণে মা ইলিশ ডিম ছাড়বে। এজন্য মা ইলিশ রক্ষায় প্রতিবারের মতো এবারও ব্যাপক অভিযান চালানো হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com