1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে: মাসুদ সাঈদী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, ‘ট্রাইব্যুনাল ইজ রেডি, এবার আসো খেলা হবে!’

মাসুদ সাঈদী পোস্টে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘খুনি হাসিনার বানানো আইনে এবং তারই তৈরি ট্রাইব্যুনালে এবার হাসিনা ও তার সহযোগীদের বিচার হবে, ইনশাআল্লাহ। এই দিনটির জন্য আমি আল্লাহর কাছে বহুবার কান্না করেছি। এখন স্বপ্ন পূরণের অপেক্ষা মাত্র কয়েক দিনের।’

ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে সোমবার হাইকোর্টের বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০১০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠন করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে নতুনভাবে বিচার শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার এক ব্রিফিংয়ে জানান, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে।

দেলোয়ার হোসেন সাঈদী একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। গত বছরের ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় কারা হেফাজতে তার মৃত্যু হয়।

সাঈদীর চার ছেলের মধ্যে বড় ছেলে রাফিক বিন সাঈদী মারা গেছেন। আরেক ছেলে শামীম সাঈদী আমেরিকায় এবং ছোট ছেলে নাসিম সাঈদী যুক্তরাজ্যে বসবাস করছেন। বর্তমানে দেশে থাকা একমাত্র ছেলে মাসুদ সাঈদী

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com