1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুল মালেক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ মুফতি আবদুল মালেক।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আবদুল মালেক বায়তুল মোকাররম মসজিদের বর্তমান খতিব ওয়ালিউর রহমান খানের স্থলাভিষিক্ত হবেন।

মুফতি আবদুল মালেক কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরগঞ্জে জন্মগ্রহণ করেন।

তিনি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকহের ওপর উচ্চতর ডিগ্রি অর্জনকারী একজন ‘পণ্ডিত’ ব্যক্তি।

বিশ্বখ্যাত মুফতি বিচারপতি ত্বাকী ওসমানী তার ওস্তাদ। আরব বিশ্বের অন্যতম ‘শ্রেষ্ঠ ইসলামি পণ্ডিত’ ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহর অধীনে তিনি দুই বছর হাদিস ও ইসলামি আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেন।

৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকের মতো খতিব রুহুল আমিনও ‘আত্মগোপনে’ চলে যাওয়ার পর থেকে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন ওয়ালিউর রহমান খান।

গত ২০ সেপ্টেম্বর শুক্রবার রুহুল আমিন বায়তুল মোকাররমে ফিরলে জুমার নামাজ পড়তে আসা লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সে সময় দুই খতিবের অনুসারীদের মধ্যে ‘হাতাহাতি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়’। দুই পক্ষের মধ্যে জুতা ছোড়াছুড়িও হয়। ভাঙচুর করা হয় জাতীয় মসজিদের দরজা-জানালা।

ওই ঘটনার দুই দিন পর খতিব রুহুল আমিনকে অপসারণ করে ধর্ম মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com