1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৭ বিক্ষোভকারী

  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
দেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে বিক্ষোভকারীদের মধ্য থেকে ৭ সদস্যের প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে তাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেয়া হয়।

এদিন সকাল ১০টা থেকে শাহবাগের আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন আউটসোর্সিং কর্মচারীরা। এ সময় থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে রাজধানীর ব্যস্ততম এই মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।

সরকারি বিভিন্ন প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক কাজের বিরোধিতা করছেন তারা। চাকরিতে স্থায়ী করে সরকারি সব সুযোগ-সুবিধার দাবি জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আউটসোর্সিং কর্মচারীরা। দীর্ঘ ৬ মাস যাবত বেতন না পাওয়ার অভিযোগ তোলেন আন্দোলনকারী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা।

শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনকারীদের ছোট-বড় ব্যানারে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com