1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের

লেবাননের বাঙ্কারে মিলল ৫০ কোটি ডলার: ইসরায়েল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
লেবাননের বৈরুতের একটি হাসপাতালের নিচে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি বাঙ্কারে প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার এই তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি। তবে, সেই হাসপাতালে হামলা চালানো হবে না বলে আশ্বাস দেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গোয়েন্দাদের মাধ্যমে পাওয়া এসব তথ্য মাইক্রোব্লগিং সাইট এক্সে শেয়ার করেছেন রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি। এতে বলা হয়, বাঙ্কারটি আল-সাহেল হাসপাতালের নিচে অবস্থিত। এটি হিজবুল্লাহর ফাইন্যান্সিয়াল হাব। এখান থেকে বিভিন্ন কার্যক্রমে খরচ হয় অর্থ। এখানে রয়েছে স্বর্ণালঙ্কারও।

টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি বলেন, ‘আজ রাতে আমি এমন একটি সাইটের গোয়েন্দা তথ্য প্রকাশ করতে যাচ্ছি, যেখানে আমরা হামলা করিনি। হাসান নাসরুল্লাহর এই বাঙ্কারে হিজবুল্লাহর লাখ লাখ ডলার সোনা এবং নগদ অর্থ রয়েছে। বাঙ্কারটি বৈরুতের প্রাণকেন্দ্রে আল-সাহেল হাসপাতালের অধীনে অবস্থিত।’

হাগারি বলেছেন, উল্লেখযোগ্য আর্থিক সংস্থান থাকার অভিযোগ সত্ত্বেও সাইটটিতে এখনো আঘাত করা হয়নি। তিনি বলেন, ‘এই বাঙ্কারে কমপক্ষে অর্ধ বিলিয়ন ডলারের অর্থ ও সোনা মজুত রয়েছে। এই অর্থ লেবানন রাজ্যের পুনর্গঠনে ব্যবহার করা যেতে পারে।’

এর আগে রোববার হিজবুল্লাহর একটি অর্থনৈতিক কাঠামোতে হামলা চালায় আইডিএফ। এরপরই নতুন এই তথ্য দেন রিয়ার অ্যাডমিরাল ডেনিয়েল হাগারি। তিনি বলেন, হিজবুল্লাহর অর্থ আসে ইরান থেকে। এ ছাড়া লেবাননের নাগরিকেরাও এতে অর্থায়ন করেন। তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে।

রববার রাতে হিজবুল্লাহর ৩০টি অবস্থান টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে আল-কার্দ আল-হাসান ফিন্যান্সিয়াল ফার্ম রয়েছে।

এর আগে আইডিএফ এক বিবৃতিতে জানায়, হিজবুল্লাহকে সমর্থন করে এমন ব্যাংক ও অন্যান্য আর্থিক অবকাঠামোগুলো তাদের মূল লক্ষ্যবস্তু। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, ‘হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমে অর্থ সহায়তা দিচ্ছে এমন প্রতিষ্ঠানে যারা রয়েছেন তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে। আগামী কয়েক ঘণ্টায় কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে এবং কিছু জায়গায় রাতভর হামলা চলবে।’

হ্যাগারি আরও বলেন, ‘ইরান কীভাবে বেসামরিক প্রতিষ্ঠান, অ্যাসোসিয়েশন ও এনজিওগুলোকে ব্যবহার করে হিজবুল্লাহর কার্যক্রমে অর্থের যোগান দেয়, আগামী কয়েক দিনে সেসব তথ্য আমরা প্রকাশ করব।’

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, পূর্ব বেক্কা ভ্যালিসহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দ আল হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় হামলা হয়েছে। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ব্যাংকটির একটি শাখায় হামলা হয়েছে।

ইসরায়েল ওই ব্যাংকের বিরুদ্ধে হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগ এনেছে। হিজবুল্লাহর আর্থিক ব্যবস্থাপনায় ব্যাংকটি ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রেরও।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com