1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, আটক প্রায় ৫০

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে এবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এই ঘটনায় প্রায় ৫০ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আজ বুধবার বেলা ৩টার দিকে দেখা যায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের দেখা যায়।

বিক্ষোভকালে একজন শিক্ষার্থী বলেন, তাঁরা এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাঁদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন।

একপর্যায়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয় পুলিশ। এতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

বেলা ৩টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছুসংখ্যক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বেলা সোয়া চারটার দিকে সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই ঘটনায় আটককৃতের সংখ্যা ৫৩ জন।

আটকৃতদের বেলা সাড়ে ৪টার দিকে দুটি প্রিজনভ্যানে করে সচিবালয়ের ভেতর থেকে নিয়ে যেতে দেখা যায়।

তবে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মোট ৫৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাঁদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com