1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর বিধিনিষেধ অব্যাহত রাখবে ভারত

  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ভারতে প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর বিদ্যমান বিধিনিষেধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। চীনের সঙ্গে সীমান্তে টহল বিষয়ে এক চুক্তিতে পৌঁছানোর কয়েক দিন পর ভারতের পক্ষ থেকে এ কথা জানানো হলো। যেসব দেশের সঙ্গে ভারতের স্থলসীমান্ত আছে, সেসব দেশ থেকে বিনিয়োগ নেওয়ার ক্ষেত্রে দিল্লি কিছু বিধিনিষেধ আরোপ করে রেখেছে।

রয়টার্স জানিয়েছে, নির্মলা সীতারমণ গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ওয়ারটন বিজনেস স্কুলে বক্তব্য দেওয়ার সময় বিনিয়োগের বিষয়ে তাঁর সরকারের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমার বিনিয়োগ দরকার বলেই আমি চোখ বুজে যেকোনো সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) গ্রহণ করতে পারি না। কোথা থেকে এই বিনিয়োগ আসছে, তা ভুলে গিয়ে বা সে বিষয়ে উদাসীন থেকে বিনিয়োগ নিতে পারি না।’

হিমালয় পর্বতমালার সীমান্ত এলাকায় টহল নিয়ে ভারত ও চীনের মধ্যে চার বছর ধরে সামরিক অচলাবস্থা চলছে। ২০২০ সালে দুই দেশের মধ্যে সীমান্তে সংঘাত ঘটে, যাতে দুই দেশের সেনা নিহত হন। এরপর দিল্লি ও বেইজিংয়ের মধ্যে পুঁজি, প্রযুক্তি ও মেধার বিনিময় শ্লথ হয়ে পড়ে। তবে সর্বশেষ চুক্তি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পথ খুলে দেবে বলে মনে করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীন। কিন্তু সীমান্ত নিয়ে বিবাদের কারণে তাদের মধ্যে এমন এক সময় সম্পর্ক স্থবির হয়ে পড়ে, যখন বিদ্যুৎ–চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এই দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এসব খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হয়।

২০২০ সালের ওই সংঘাতের পর ভারত প্রতিবেশী দেশগুলোর কোম্পানির বিনিয়োগ প্রস্তাবের ওপর পরীক্ষা–নিরীক্ষা আরও কঠোর করে। এসব বিনিয়োগ প্রস্তাবের নিরাপত্তা ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও কঠোর করা হয়। এ ক্ষেত্রে ভারত প্রতিবেশী দেশের কথা বললেও নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি।

তবে মনে করা হয়, চীনা কোম্পানিগুলো যাতে ভারতে বিনিয়োগ না করতে পারে কিংবা ব্যবসা অধিগ্রহণ করতে না পারে, সেই লক্ষ্যেই ভারত বিনিয়োগের ওপর এসব বিধিনিষেধ আরোপ করে। বিশ্লেষকেরা ধারণা করেন, ভারতীয় এই সিদ্ধান্তের কারণে গাড়ি নির্মাতা বিওয়াইডি বা গ্রেট ওয়াল মোটরের মতো কোম্পানির কাছ থেকে দেশটি শত শত কোটি ডলারের বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে।

এ ছাড়া আমলাতান্ত্রিক জটিলতা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় কোম্পানিতে চীনাদের অংশগ্রহণও বাধাগ্রস্ত হয়েছে।

তবে চীন থেকে ভারতের আমদানি ব্যাপকভাবে বেড়েছে। ২০২০ সালের ওই সীমান্ত সংঘাতের পর ভারতে চীনা পণ্যের আমদানি ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে বেইজিংয়ের সঙ্গে দিল্লির বাণিজ্যঘাটতি বেড়ে ৮ হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

গত বছর ভারত চীন থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করেছে। এমনকি প্রতিবেশী এই দেশই ছিল ভারতের শিল্পপণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com