1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ইরানে ইসরায়েলি হামলা: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক

  • আপডেটের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে। জাতিসংঘে ইসরায়েলের মিশন জানিয়েছে, ইরানের আহ্বানে সোমবার (২৭ অক্টোবর) বৈঠকটি অনুষ্ঠিত হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরানে জাতিসংঘের স্থায়ী মিশন বলেছে, ইসরায়েলের এই কার্যকলাপ ইরানের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন’ এবং এটি ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন।’

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি দানন বলেন, ইরানের এই আবেদন ‘আমাদের ক্ষতি করার আরেকটি রাজনৈতিক চেষ্টা।’ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন ড্যানি দানন। তিনি বলেন, ‘ইরান তার সহযোগী সংগঠনগুলোর পেছনে লুকাতে পারবে না। কারণ ইরান আমাদের হুমকি ও ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এর জন্য তাকে চড়ামূল্য দিতে হবে।’

ইসরায়েল জানিয়েছে, গত ১ অক্টোবর তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এই হামলায় কোনও তেল ও পারমাণবিক অবকাঠামো অন্তর্ভুক্ত ছিল না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এই হামলায় ইরানের চার সেনা নিহত হয়েছে। তেহরান বলেছে, তারা আত্মরক্ষার অধিকার রাখে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com