1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে এবং তার টিমকে ভিসার বিষয়ে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, তিনি (বেগম খালেদা জিয়া) চিকিৎসার জন্য যাবেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তো তাকে এবং তার টিমকে ভিসার ব্যাপারে সহযোগিতা করা হ‌বে। এটা আমার করব।

তৌহিদ হোসেন বলেন, ওখানে (যুক্তরাজ্যে) যাওয়ার পরে আমার তো মনে হয় না তার কোনো সমস্যা হওয়ার ব্যাপার আছে। সেখানে তার নিজস্ব সংগঠন আছে। আমাদের মিশন আছে। যেটুকু নিয়ম অনুযায়ী করার আমরা অবশ্যই করব।

এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য আগামী ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার সঙ্গে যাচ্ছেন মেডিকেল বোর্ডের ৭ চিকিৎসক।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনিসহ লন্ডন যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. শাহাবুদ্দিন, ডা. আরেফিন, ডা. নূর উদ্দিন, ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. মামুন।

জাহিদ হোসেন বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে প্রথমে লং ডিসেটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নেওয়া হবে। সেখানে থেকে তাকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com