1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সংবিধানকে ‘সমসাময়িক’ করার পরামর্শ কামাল হোসেনের

  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করে কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন।

শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সংস্কারের প্রক্রিয়া নিয়ে ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কামাল হোসেনের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি এসব কথা বলেন।

প্রবীণ আইনজীবী ড. কামালের মতিঝিলের কার্যালয়ে কমিশনের সদস্যদের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে কমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, সংস্কার কমিশনের প্রধান অধ‍্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস‍্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব‍্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, ব‍্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় তারা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তখন কামাল হোসেন অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কারের প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করে এবং সংবিধানকে সমসাময়িক করার কথা বলেন।

ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাতের সংস্কার কাজে হাত দিয়েছে। এর অংশ হিসেবে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়নের জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়।

এজন্য সরকারের কাছে সুপারিশ দিতে ৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। ৯০ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দেওয়ার কথা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com