1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৮২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।

ইজতেমার তারিখ নির্ধারণ নিয়ে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনায় ডাকলেও সভায় উপস্থিত হন মাওলানা সাদ পন্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা।

বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাদপন্থী মাওলানা মুয়াজ বিন নুর জানান, গত সাত বছর ধরে দ্বিতীয় পর্বে ইজতেমা করে আসলেও এবার তাঁরা প্রথম পর্বে করতে চান । এছাড়া মাওলানা সাদকে ভারত থেকে দেশে নিয়ে আসতে সরকারের সহায়তা কামনা করেন তাঁরা।

তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা দুই পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com