1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

৪ মহানগর ও ৬ জেলায় বিএনপির কমিটি ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর ,বরিশাল মহানগর, সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া ময়ময়নসিংহ দক্ষিণ এবং শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তরে আমিনুল হককে আহ্বায়ক, মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আবদুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক এবং মোস্তফা জামানকে করা হয়েছে সদস্য সচিব।

সোমবার চট্টগ্রাম মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৭ জুলাই এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করে আংশিক কমিটি গঠন করা হয়েছিল।

বরিশাল মহানগরের আহ্বায়ক হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার।

সিলেট মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

মৌলভীবাজার জেলার আহ্বায়ক করা হয়েছে ফয়জুর রহমান ময়ুনকে, সুনামগঞ্জে এই পদ পেয়েছেন কলিম উদ্দিন আহমদ মিলন। এই দুই জেলায় সদস্য সচিব রাখা হয়নি। কমিটির বাকিরা সবাই সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক করা হয়েছে আব্দুল মান্নানকে, সদস্য সচিব হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে কুতুব উদ্দীন আহমেদকে। সদস্য সচিব হয়েছেন মো. জাকির হোসেন সরকার।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন বাবুল, সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকার রোকন।

শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্য সচিব হয়েছেন মো. সিরাজুল ইসলাম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com