1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

টঙ্গী থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৫৭ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে

  • আপডেটের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন কেরানীরটেক বস্তি ও আমতলীর একটি আবাসিক হোটেলে যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, মাদক কারবার ও অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৫৭ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি অভিযানের সময় টঙ্গীর কেরানিরটেক বস্তির কয়েকটি ঘর থেকে ৩ ভরি স্বর্ণ, ১০ কেজি গাঁজা ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল দেশিয় মদ, ১০ বোতল ফেনসিডিল, দেশীয় অস্ত্র ও নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসময় মাদক ও মাদক কারবারের সাথে জড়িত ৭৪ জনকে আটক করা হয়। অপরদিকে, মহানগরীর টঙ্গীর আমতলী এলাকায় কথিত অভিজাত আবাসিক হোটেল ‘জাভান’ অপর একটি অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ার উদ্ধার করে জব্দ ও নারী-পুরুষসহ ৮৩ জনকে আটক করা হয়।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানিরটেক বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর ছাড়াও র্যা ব, বিজিবি ও পুলিশ বাহিনী মিলিয়ে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছেন। আটককৃতদের সোমবার সকাল নয়টার দিকে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অপরদিকে, মহানগরীর টঙ্গীর আমতলী এলাকায় কথিত অভিজাত আবাসিক হোটেল ‘জাভান’ এ মাদকসহ অসামাজিক কাজ করা হয়-এমন অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে।

আলোচিত সেই হোটেলে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত যৌথ বাহিনী সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন রাজধানী উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো: তাহসিন। হোটেলটিতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির সাথে জড়িত থাকার অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে কথিত সেবা নিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জন ও অন্যান্যসহ ৮৩ কে আটক করা হয়।

লে. কর্নেল মো. তাহসিন জানান, টঙ্গীর আমতলী এলাকায় ‘জাভান’ হোটেলে অবৈধ মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ পরিচালনা করার অভিযোগ ছিলো। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ হাজার ক্যান বিয়ার,৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতাবৃত্তির অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিসহ মোট ৮৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো: আলমগীর হোসেন বলেন, পৃথক দুটি অভিযানে মোট ১৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক্য আইন, ছিনতাই প্রস্তুতি, মানব পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com