1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ইসলামি মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

পূর্ব ঘোষিত ইসলামি মহাসম্মলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা ও জনতার ঢল নেমেছে।আজ মঙ্গলবার ভোর থেকেই সেখানে জমায়েত হতে থাকেন তারা।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে একাধিক সংবাদ সম্মেলন করে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে তাবলিগের দুই পক্ষের জন্য দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসা ভিত্তিক আলেমরা।

বিষয়টি নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার উভয়পক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলেও উপস্থিত হন শুধু মাওলানা সাদের অনুসারীরা। তাই সভা শেষে দুই পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ হলেও কোন পর্বে কে ইজতেমা করবে তা পরে জানানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সভা শেষে মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর বলেন, ‘আমরা শুধু একটা দাবি জানিয়েছি। আমরা আর বৈষম্য চাই না। আমরা প্রথম পর্বে ইজতেমা করতে চাই এবং যেকোনো মূল্যে মাওলানা সাদকে দেশে আনতে চাই।’

এ প্রসঙ্গে আগেই জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছিলেন, ‘দাওয়াত ও তাবলিগের শান্তিপূর্ণ কাজে বিশৃঙ্খলা তৈরির জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা তাকে ইজতেমায় আনা এবং প্রথম পর্বে ইজতেমা করার পাঁয়তারা করছেন। এসব বিষয় সামনে রেখে দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দীনি জিম্মাদারী আরও সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামি মহাসম্মেলনে আসার আহ্বান জানাই।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com