1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পুলিশ-সেনাবাহিনীর ওপর হামলা, আহত ১২

  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর করে সংগঠনটির সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী ওসমানকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের হামলা ও এসিড নিক্ষেপে আহত হন যৌথবাহিনীর ১২ সদস্য। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাত ১২টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি ফজলুর কাদের চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ থামাতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে সেনাসদস্যরা যান ঘটনাস্থলে। বিক্ষোভকারীরা যৌথবাহিনীর ওপরও হামলা চালায়।

হামলাকারীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। এ বিষয়ে বুধবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com