1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফাঁদে পা না দেওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
কোনো অবস্থাতেই কারও উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

কোনো নির্দিষ্ট ঘটনার দিকে ইঙ্গিত না করলেও বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও চট্টগ্রামে এক ব্যক্তির ইসকন বিরোধী ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গতকাল বুধবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লিখেছেন, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান করছি। কোনো অবস্থাতেই কারও উস্কানির ফাঁদে কেউ যেন পা না দেয়।

শায়খ আহমাদুল্লাহ সমসাময়িক ঘটনা নিয়ে প্রায় সব সময় নিজের মতামত ব্যক্ত করেন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি সরব থাকেন সব সময়।

এর আগে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দুবৃত্তরার সাধারণ জনগণ ও সংখ্যালঘুদের জান-মালের ওপর হামলা ও লুটপাট শুরু করলে তিনি সবাইকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, বর্তমানে অনেক সুযোগ সন্ধানী এমন কিছু কাজ করছে যা ছাত্র জনতার পুরো অর্জনকে ম্লান করে দিচ্ছে। তম্মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো লুটতরাজ। অনেকে রাস্তার লাইটসহ খুলে নিয়ে যাচ্ছেন।

এ সময় তিনি বলেন, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রত্যেকের এলাকার সংখ্যালঘুর, বাসা-বাড়ি, স্থাপনা, উপাসনালয় যেন নিরাপদ থাকে, কেউ হামলা চালাতে না পারে, কোনো ধরনের দুষ্টচক্র যেন সুযোগ নিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা নিজের মসজিদের মাইকে এলান করে সবাইকে এমন অরাজকতা থেকে মুক্ত থাকার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com