1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার

  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আনতারা এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি (ডিপিআর আরআই) এ আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে ডিপিআর আরআইয়ের চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন।

কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, শান্তি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে ইসরায়েল।

তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি।

এর আগে আরব লীগ-ওআইসি শীর্ষ সম্মেলনে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com