1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে – অ্যাটর্নি জেনারেল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করতে চায় বাংলাদেশ – অর্থমন্ত্রী আমির খসরু পুলিশের অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার দস্যুতায় ব্যবহৃত সিএনজি ও লুন্ঠিত নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধারসহ মলম/অজ্ঞান পাটির ০১জন সদস্য গ্রেফতার সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘‘আকাশ বিজয়-২০২৬’’- সফলভাবে সমাপ্ত পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ১০০০(এক হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় সংসদে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০২৬’ পাশ হয়েছে

মিয়ানমার ইস্যুতে বিএনপির উদ্বেগ প্রকাশ, সরকারের সমালোচনা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে। আর, ক্ষমতাসীন আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে উল্লেখ করে সরকারের সমালোচনা করেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সীমান্তে অপ্রীতিকর ঘটনার জোরালো প্রতিবাদ জানাতে না পারায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও প্রতিপত্তি রক্ষায় সরকারের অঙ্গীকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রিজভী বলেন, “আমাদের সীমান্ত এখন অরক্ষিত। সরকারের নতজানু নীতির কারণে সেখানে রক্ত ঝরছে।”

সরকার বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করায়, মিয়ানমার সীমান্তে গোলযোগ সৃষ্টি করার দুঃসাহস দেখাচ্ছে বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

বর্তমান সরকারের সক্ষমতা ও জনসমর্থন না থাকায়, প্রতিবাদ করতে ভয় পায় বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব।

তিনি বলেন, “অন্য কোনো দেশ যখন আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করছে, তখন তাদের (সরকারের) জনসমর্থন না থাকায় তারা কিছুই করতে পারছে না। তারা ক্ষমতা দখল করে এবং জনগণকে জিম্মি করে অন্যের আধিপত্য মেনে নিয়েছে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com