1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
৭ই নভেম্বরের চেতনা ভবিষ্যতে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করবে: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় রুহুল কবীর রিজভী ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐক্যই বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিল: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১৩ মামলার আসামি শাহ আলমসহ ০৩ (তিন) জন ছিনতাইকারী গ্রেফতার রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের গোয়ালপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পূর্ব কোয়ারপুর দূর্গা মন্দির নির্মাণ কাজের উদ্বোধন ক্রেতা নেই, নেই বিক্রেতা সরকারী ২৫ কোটি টাকা জলে ​বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ​ কিউসিবিএসডি-তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে নৌবাহিনী সদস্যদের কাতার গমন

ফেনীর সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার উপর সন্ত্রাসীর হামলা

  • আপডেটের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৫ বার ভিউ
বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান

সরেজমিন প্রতিবেদন: ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের উসমানীয়া মাদ্রাসা সংলগ্ন মহাজন বাড়ী নিবাসী বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহানের উপর হামলা চালিয়েছে ফরিদ আহমদ।

বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান ১৯৯৫ সালে বাংলাদেশ সেনাবাহীনির রাজশাহী সেনানিবাসের ৩৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে অবসর গ্রহন করেন। অবসরকালীন সময়ে তিনি নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছেন ।

এদিকে ফরিদ আহমদ স্থানীয় আওয়ামীলীগ এর রাজনীতির সাথে যুক্ত । তার স্ত্রী মোহসেনা আক্তার সাহানা বগাদানা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার । ফরিদ আহমদ স্থানীয় আওয়ামীলীগ এবং স্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে জনগনের উপর সব সময় খবরদারি করার চেস্টায় লিপ্ত থাকে।

বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান কে ফরিদ আহমদ বলেন সোনালী ব্যাংক থেকে তিনি ৫০ হাজার টাকা লোন নিবেন । তিনি যেন ফরিদ আহমদ এর জামিনদার হন। কিন্তু সোনালী ব্যাংক এ গিয়ে জানতে পারেন যে ফরিদ আহমদ ২ লাখ টাকা লোন নিবেন । এ কথা জানতে পেরে সোবহান সাহেব জামিনদার হতে অনাগ্রহ প্রকাশ করেন। এ কারনে ফরিদ আহমদ সোবহান সাহেব এর উপর ক্ষিপ্ত হন।

গতকাল ৬ ফেব্রুয়ারী ২০২৪ উসমানীয়া মাদ্রাসা সংলগ্ন মহিউদ্দিনের চায়ের দোকানে ফরিদ আহমদ পুনরায় সোবহান সাহেবকে লোনের জামিনদার হতে অনুরোধ করেন । সোবহান সাহেব জামিনদার হতে পুনরায় অনাগ্রহ প্রকাশ করেন। এ সময় ফরিদ আহমদ সোবহান সাহেব এর উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারা শুরু করেন। এ সময় দোকান মালিক মহিউদ্দিন সোবহান সাহেবকে উদ্ধার করে মৌলানা রাকিবুল হাসান সহ সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করেন ।

সকালে বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব:) মো: আবদুস সোবহান কে ফেনীর ভাইটাল-২ ক্লিনিকে এক্সরে করানোর জন্য ভর্তি করেন।

এ বিষয়ে বগাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলাউদ্দিন বাবুল বলেন যদি কেউ তাকে লিখিত ভাবে অভিযোগ করেন তবে তিনি আইন অনুযায়ী ব্যাবস্থা নিবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com