1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

ডিএমপিতে বহাল তবিয়তে ফ্যাসিবাদের দোসর পুলিশের উপ-পুলিশ কমিশনার ফেনীর জসিম উদ্দিন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ডিএমপিতে বহাল তবিয়তে ফ্যাসিবাদের দোসর আওয়ামী দালাল পুলিশের উপ-পুলিশ কমিশনার ফেনীর জসিম উদ্দিন।

নারি কেলেঙ্কারিতে জড়িত ও আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর জসিম উদ্দিন এখনো বহাল তবিয়তে ডিএমপিতে। জসিমের বাড়ি ফেনীর সরিষাদী ইউনিয়নের জাহানপুর গ্রামে। জসিমের ছোট ভাই জিয়াউদ্দিন জাহানপুর গ্রামের ইউপি সদস্য এবং আওয়ামী লীগের নেতা। তার চেয়েও বড় বিষয় হলো ফেনীর সন্ত্রাসী নিজামুদ্দিন হাজারীর অন্যতম শীষ্য।

জসিম আওয়ামী লীগ করার কারণে খুব দ্রুত সময়ের মধ্যে নড়াইলের এসপি হন। এসপি হওয়ার সুবাদে নড়াইলের এমপি মাশরাফিকে কাজে লাগিয়ে নড়াইলে দুর্নীতি, টেন্ডারবাজি সহ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। নারী কেলেঙ্কারীর কারণে তার বিরুদ্ধে অভিযোগে এনে একজন নারী সংবাদ সম্মেলন করে এবং ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এ বিষয়ে মিডিয়াতে প্রচুর লেখালেখি হওয়ার কারণে তাকে বদলি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে পাঠানো হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটনে থাকাকালীন ২০২৪ সালের ডামি নির্বাচনে ফেনী ২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেয়। তার এই দালালি এতটা খুললাম খুল্লা ছিল যে আওয়ামি ফ্যাসিস্ট নির্বাচন কমিশন পর্যন্ত তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করে। এছাড়াও নিজ এলাকা ফেনীতেও এমপি নিজাম হাজারীকে কাজে লাগিয়ে এবং ছোটভাই জিয়াউদ্দিনের মাধ্যমে জমি দখল, টেন্ডার বাজি এবং অসংখ্য অনৈতিক কাজে জড়িয়ে পড়ে।

এলাকার সকল অনৈতিক কর্মকান্ড এবং অবৈধ কর্মকাণ্ড করাতেন তার ছোট ভাই জিয়াউদ্দিনকে দিয়ে।

এছাড়াও ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরে ফেনী জেলার নিজাম হাজারীর দোসর এবং আওয়ামী লীগ নেতাদেরকে ফেনী থেকে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি ব্যবহার করে ঢাকা ও চট্টগ্রাম পৌঁছে দিচ্ছেন।

আর এখন এই ফ্যাসিবাদের দোসর জসীমউদ্দীনক‌ে চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটন ডিএমপিতে বদলী করেছে প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরেরা।

ফ্যাসিবাদের এই দোসর ৫ তারিখের গণঅভ্যুত্থানের পরও কিভাবে বহাল তবিয়তে এবং ফ্যাসিবাদকে প্রমোট করছে?
এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ফেনী জেলা বিএনপির নেতা ও কর্মীরা।
দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিবাদের এই দোসরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে বলে দাবি জানিয়েছেন তারা। তার কারণে ফেনী জেলার তৃণমূল এর অনেক নেতা কর্মী নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com