1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫০
সংবাদ শিরোনাম:
মোড়েলগঞ্জে ১৪ বছরের কিশোর রিফাত নিখোঁজ, থানায় জিডি আজ পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এম পি বাগেরহাট ৩ যশোর বন বিভাগ কতৃক চার্শা উপজেলায় বিভিন্ন কর্মসুচি পালন করেন সরকারের বেদখল জমির এক ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, পুনরুদ্ধার করা হবে – রূপগঞ্জে ভূমি প্রতিমন্ত্রী সুন্দরবনের গোলপাতার রস থেকে তৈরি হচ্ছে পুষ্টিগুণ সম্পন্ন গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা পর্যটন শিল্পের সম্ভাবনা ও বিকাশ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার রূপগঞ্জে বিভিন্ন গাড়ির ব্যাটারি চুরির হিড়িক, প্রতিরাতে টার্গেট থেমে থাকা গাড়ির ব্যাটারি ইউরোপে পাঠানোর নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, ফাহাদ ইন্টারন্যাশনালের মালিক সোহাগ মুন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, অফিসে তালা; ভুক্তভোগীদের দাবি—টাকা নেয়ার পর গা-ঢাকা সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান

কেন্দ্রীয় ব্যাংকের ৩৫ কর্মকর্তার লকার খুলছে আজ

  • আপডেটের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং শেয়ারবাজার জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব কর্মকর্তার ব্যক্তিগত লকার খুলে সম্পদের হিসাব পরীক্ষা করতে চায় সংস্থাটি।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের উপস্থিতিতে দুদকের বিশেষ দল লকারগুলো খুলবে। এর আগে, আদালতের অনুমতি নিয়ে লকারগুলো ফ্রিজ করা হয়।

দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টিম লকার খুলে সম্পদের তালিকা তৈরি করবে, যা পরে আদালতে উপস্থাপন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর (এস কে সুর) লকার থেকে ৪ কোটি ৬৯ লাখ টাকা উদ্ধার হওয়ার পর আরও ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

আদালতের নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ লকার খোলার বিরোধিতা করছেন, আবার কেউ দুর্নীতির তথ্য প্রকাশ চাচ্ছেন।

দুদক বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই গভর্নর ড. আতিউর রহমান ও মো. আবদুর রউফ তালুকদারের বিরুদ্ধে তদন্ত করছে। এছাড়া নজরদারিতে রয়েছেন— ডেপুটি গভর্নর মোছা. নুরুন্নাহার, ড. হাবিবুর রহমান, কাজী সাইদুর রহমান; উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের; নির্বাহী পরিচালক ড. সায়েরা ইউনুস; পরিচালক ইমাম আবু সাঈদ, সরোয়ার হোসেন; অতিরিক্ত পরিচালক আবদুর রউফ, মঞ্জুর হোসেন খান; মহাব্যবস্থাপক জাকির হোসেন; যুগ্ম পরিচালক সুনির্বাণ বড়ুয়া, জোবায়ের হোসেন; উপমহাব্যবস্থাপক তরুণ কান্তি ঘোষ; অর্থনৈতিক প্রতিষ্ঠানের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির; সহকারী পরিচালক মো. কাদের, হামিদুল আলম সখা; সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন।

এছাড়া, সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম, সাবেক ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান ও খুরশিদ আলমসহ আরও কয়েকজন কর্মকর্তাও দুদকের তালিকায় রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান কর্মকর্তা মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক।

সূত্র জানায়, ২০০৬ সালের পর থেকে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউতে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচার, শেয়ারবাজার জালিয়াতি, সঞ্চয়পত্র জালিয়াতি ও রিজার্ভ তছরুপের অভিযোগের তদন্ত করছে দুদক। ফলে, লকার থাকা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com