1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

সীমান্তে বিএসএফের বাধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার বন্ধ

  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে রেলওয়ে কালভার্টের সংস্কার কাজ বন্ধ। বিএসএফ আর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বৈঠকেও এর সুরাহা হয়নি।

এদিকে সংস্কার কাজে বাধা দেওয়ায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রা। আর সংকট কাটাতে কাজ চলছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুরের হিলিতে ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এ রেললাইন ব্রিটিশ আমলে তৈরি। সপ্তাহখানেক আগে এ রেলপথের একটি কালভার্ট সংস্কারের উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এজন্য ইট, বালু, সিমেন্টও আনা হয়। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে বিএসএফের বাধার মুখে বন্ধ হয়ে যায়।

এ নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। এর পর গতকাল শনিবার কাজ শুরু করতে গেলেও বাধা দেয় বিএসএফ।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে সীমান্ত এলাকায় বৈঠক করতে দেখা যায় বিজিবি-বিএসএফের সদস্যদের। এর পর থেকে কালভার্টের কাজ করতে দেখা যায়নি আর। এ দেশের সীমানার মধ্যে যে কাজই শুরু হোক না কেন, তাতে ভারত তো বাধা দিতে পারে না। এর আগে রেলের কাজ শুরু করতে চাইলেও সেখানে বাধা দেওয়া হয়।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, এরই মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে ভারত তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দিলেও কালভার্ট নির্মাণে বাধা দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

এ রেললাইন দিয়ে দিনে অন্তত ২৪টি ট্রেন যাতায়াত করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com