1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

২৪ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবার ‘কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মাদক বিরোধী অভিযানে ফেনী জেলার রামপুর এলাকা হতে ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবার ‘কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ০২৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্টের স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। এসকময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা সন্দেহজনক বিসমিল্লাহ পরিবহন নামীয় একটি যাত্রীবাহী বাসকে থামানোর সংকেত দিলে গাড়ীটি চেকপোস্টের সামনে থামালে গাড়ী হতে দুইজন ব্যক্তি কৌশূলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ জাকির হোসেন (৪৫), পিতা-মৃত মর্তুজ আলী, সাং-শিমরাইল, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, এবং ২। মোঃ হৃদয় (৩০), পিতা-মোঃ ফরিদ, সাং-কুমারচারা, থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তাদের দেখানো ও সনাক্তমতে বাসের মালামাল রাখার বক্সের ভিতর বিশেষ কৌশলে রক্ষিত ০২টি বস্তার ভিতরে স্কচটেপ দ্বারা মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার সহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা পরস্পর দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাঁজা ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে ফেনী জেলার ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com