1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র হবে: জয়নুল আবদিন

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্র হবে বলে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান উপেদষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কারো কান কথা নয়, যারা বাংলাদেশকে কোনোকালে স্বীকৃতি দেয়নি, যারা ৫২ ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বরের বিজয় দিবস, ২৬ মার্চের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে তাদের কোনোদিন দেখা যায়নি। আজকে আবার তারা ষড়যন্ত্রের হাত পেতে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

ফারুক বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। যেখানে হাসিনার মতো ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চায়, যে নির্বাচন দিনের ভোট রাতে নয়। যে নির্বাচন ২০২৪ সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছে, বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে।’

তিনি অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে বলেন, ‘কিছু কিছু দল বলতে শুরু করেছে আগে সংস্কার আগে ইউনিয়নের নির্বাচন, এসব টালবাহানা বিএনপি মানে না।’

তিনি আরও বলেন, ‘হিন্দুস্থান তার বান্ধবী শেখ হাসিনার সরকার তিস্তার এক ফোটা পানিও আমার দেশের জন্য আনতে পারে নাই। বরং তাদের সাথে আঁতাত করে ক্ষমতা পাকাপোক্ত করেছে। বিএনপি ক্ষমতায় এলে তিস্তার পানি আনার ব্যবস্থা করব।’

তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগে কিন্তু জাতীয় সংসদের নির্বাচন। পার্লামেন্ট সদস্যরাই ঠিক করবে সংস্কার কতটুকু হবে। আগে স্থানীয় নির্বাচন দিয়ে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন করবেন না। যদি করেন বিএনপি নেতাকর্মীরা তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে।’

বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বলেন, ‘বিএনপির কোনো নেতা কারো বিচারে যাবেন না। স্বেচ্ছাসেবকদল, যুবকদল, ছাত্রদল, আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা।’

তিনি বলেন, ‘খেলা আবার নতুন করে শুরু হতে পারে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com