1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

ছাত্রদের দামি গাড়ি-বাড়ি-হেলিকপ্টার ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেন দুদু

  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, শিক্ষার্থীরা খুব জনপ্রিয়। যদি জনপ্রিয়ই হয়ে থাকে তাহলে নির্বাচনে এসে তা প্রমাণ করতে হবে। আমরাও ছাত্র ছিলাম, আমরাও গণঅভ্যুত্থানের আন্দোলন করেছি। কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজধানীর রূপায়ন টাওয়ারে অফিস ফ্লোর, কোটি টাকার দামি গাড়ি, বাড়ি ও হেলিকপ্টার ব্যবহার তা কীভাবে সম্ভব এমন প্রশ্নও রাখেন তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্ত্বরে জেলা বিএনপির আয়োজনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের মোকাবেলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন, তিনি নিরপেক্ষ নন। তার পদত্যাগ এখনও বিএনপি দাবি তোলেনি। দুই নম্বরি কোনোকিছু নোবেল জয়ীদের চরিত্রে নাই। তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে।

শেখ পরিবারের হাসিনাসহ সকলকেই চোর উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, দেশের এমন কোনো ব্যাংক নেই যে শেখ পরিবার সেখানে চুরি করেনি। শেখ মুজিবের নাতনি দেশেও চুরি করেছে আবার বিদেশেও চুরি করেছে। শেখ রেহানা বড় চোর, তিনি দেশের টাকা নিয়ে মেয়েকে লালন পালন করেছে এবং লন্ডনে এমপি হয়েছে আবার সেখানেও চুরি করে পদত্যাগ করেছে। এই পরিবারটি শুধু চুরিই করেনি, হাজার হাজার মানুষও খুন করেছে, বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মীকে খুন গুম করেছে – যাদের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য যেকোনো সময়ের থেকে। ঘরে ঘরে চুরি ডাকাতি ও লুটপাট হচ্ছে, সন্ধ্যার পর পরিবারের কোন সদস্য বাইরে থাকলে দুশ্চিন্তায় থাকতে হয়। তাহলে এই সরকারের কাজটা কী? নিয়ন্ত্রণ না করতে পারলে একটা ভালো নির্বাচনের ব্যাবস্থা করেন। সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা দিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com