1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

‘বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সেনা প্রধান জেনারেল ওয়াকার – উজ- জামান বলেছেন, বিডিআর বিদ্রোহের অপরাধের সাথে যারা যুক্ত তাদের কোনো ছাড় নাই।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মত জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এদিন তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবেনা। এই বিদ্রোহের সাথে সত্যি যারা যুক্ত সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।

সেনা প্রধান বলেন, আমরা চাই দেশ জাতীকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারন আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারের ব্যস্ত।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা কাজ করছেনা কারন অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে, তারা প্যানিকড।

নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেন, ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি। আমি আগেই বলেছি আঠারো মাসের মধ্যে করতে সরকার হয়তো সেই দিকেই যাচ্ছে। নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনা প্রধান।

রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্ণেল ( অব) আব্দুল হকের সভাপতিত্বে উর্ধতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রান হারান। এবারেই প্রথম দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষনা করে পালিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com