1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহায় দেশের বিভিন্ন স্থানে বসতে যাওয়া পশুর হাট ঘিরে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না- মীর শাহে আলম সুনামগঞ্জে দুর্যোগ শেষ না হতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা পেয়ে উচ্ছ্বসিত হাওরের কৃষকরা পুলিশের অভিযানে ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, ০১টি অ্যাম্বুলেন্স ও ০২টি মোবাইল উদ্ধারসহ ০২ (দুই) মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাঁহাতি ওপেনার শান্ত সব ফরম্যাটে ক্রিকেট দলের নতুন অধিনায়ক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫২ বার ভিউ

বিশেষ সংবাদ
সব ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত।

সোমবার (১২ ফেব্রয়ারি) বছরের প্রথম বোর্ড সভা শেষে, বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন এ সিদ্ধান্তের কথা জানান।

পাপন বলেন, “নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি।”

এর আগে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে, সাকিব অধিনায়কত্ব করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। এরপর এই সিদ্ধান্ত এলো বিসিবির পক্ষ থেকে।

টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শান্তর নিয়োগ কিছুটা আকস্মিক; কারণ এই ফরম্যাটে সাকিব বাংলাদেশের হয়ে নিয়মিত অধিনায়ক ছিলেন। বেশ কিছু কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে উল্লেখ করেন নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতির ব্যাখ্যা, “সাকিব তার দৃষ্টিশক্তি নিয়ে সমস্যায় ভুগছেন। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজ এবং বিশ্বকাপের কথা ভেবে আমরা অনুভব করেছি যে নতুন অধিনায়ক নিয়োগ এখন খুবই গুরুত্বপূর্ণ।”

এই পরিবর্তন বিশ্বকাপের নির্বিঘ্ন প্রস্তুতিতে সহায়ক হবে বলে উল্লেখ করেন বিসিবি সভাপতি।

সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নিজের নেতৃত্বের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শান্ত। সম্প্রতি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়, অধিনায়ক হিসেবে আরো দীর্ঘ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের হয়ে ছয়টি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্টে তিনটি জয় নিয়ে একটি সফল অধিনায়কত্বের রেকর্ড রয়েছে শান্তর ঝুলিতে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবেও নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে তার।

সহঅধিনায়কের পদ এখনো ফাঁকা রয়েছে। এই পদে বেশ কয়েকটি নাম বিবেচনাধীন বলে উল্লেখ করেছেন বোর্ড সভাপতি। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের জন্য বাংলাদেশের আলাদা সহঅধিনায়ক থাকতে পারে বলে জানান তিনি।

পূর্ণকালীন অধিনায়ক হিসেবে শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সিলেট ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে হবে এই সিরিজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com