1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

  • আপডেটের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে পারভেজ ওরফে ডিলার পারভেজ নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছে থাকা ১৫শ পিস ইয়াবা, ৪টি পাসপোর্ট, ৯টি মোবাইল ফোন, ১৮টি সিম কার্ড ও মাদক বিক্রির নগদ ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৩টায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক পারভেজ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিমের অন্যতম সহযোগী ও মোহাম্মদপুর এলাকার মাদকের ডিলার নামে পরিচিত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালানো হয়। এতে তার বাসা থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

অভিযোগ রয়েছে, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে বুনিয়া সোহেল ও চুয়া সেলিম গ্রেফতার হওয়ার পর তাদের মাদক ব্যবসা চালাতেন পারভেজ। মোহাম্মদপুর ও তার আশেপাশের এলাকায় তিনি খুচরা ব্যবসায়ীদের কাছে মাদক সরবরাহ করতেন।

সেনাবাহিনী ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেড জানান, আটকের সময় পারভেজের কাছে থাকা বিপুল পরিমাণ মাদক,পাসপোর্ট ও কয়েক লাখ টাকাসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

তাকে আইনী প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com